স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন চীনে, লাগবে না টিউশন ফি

২৮ এপ্রিল ২০২৪, ০১:১৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন চীনে

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন চীনে © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ’শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ সেপ্টেম্বর ২০২৪।

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন চীনের ইউনিভার্সিটিতে

সুযোগ সুবিধাসমূহ
শোয়ার্জম্যান স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন-
* টিউশন ফি।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি।
* বইপত্র কেনার জন্য ভাতা।
* স্বাস্থ্য বিমা।
* ভ্রমণ ভাতা।

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে জার্মানিতে গবেষণার সুযোগ, মাসে মিলবে ৩ লাখ টাকা

যোগ্যতা
* প্রার্থীদের অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
* বয়স ১৮ থেকে ২৯ বছর হতে হবে ।
* নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। (টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে) ।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬
প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা গড়তে শেকৃবিতে হিট প্রকল্পের প্রথ…
  • ২২ জুন ২০২৬