ফেলোশিপ নিয়ে জার্মানিতে গবেষণার সুযোগ, মাসে মিলবে ৩ লাখ টাকা

২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
গবেষকদের ফেলোশিপ দিচ্ছে জার্মানি

গবেষকদের ফেলোশিপ দিচ্ছে জার্মানি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে জার্মানিতে পোস্ট ডক্টরাল ডিগ্রি এবং অভিজ্ঞ গবেষকদের গবেষণা কাজ পরিচালনার সুযোগ দিচ্ছে হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে থাকে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৪। 

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন দ্বারা অর্থায়িত হয়ে থাকে। সারা বিশ্ব থেকে পোস্টডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন গবেষকদের স্পন্সর করে থাকে এ ফেলোশিপ।  

সুযোগ-সুবিধা  
* গবেষণা স্পন্সরশীপ থেকে পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা।
*  বিনামূল্যে গবেষণা পরিচালনার সুযোগ।  
* পোস্টডক্টরাল ডিগ্রির জন্য প্রতি মাসে €২৬৭০ ডলার (বাংলাদেশি টাকায় ৩ লাখ ১১ হাজার ৮১৪ টাকা) প্রদান করবে।
* গবেষণা কাজ পরিচালনার জন্য প্রতি মাসে €3,170 ডলার (বাংলাদেশি টাকায় ৩ লাখ ৭০ হাজার ২০৬ টাকা) প্রদান করবে।
* ব্যক্তিগত সমর্থন।
* শিশুদের এবং বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্য বীমার জন্য ভর্তুকি এবং ভ্রমণ খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জার্মানির ৭ বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়াশোনা,  অডি-বিএমডব্লিউ-ভক্সওয়াগন-মার্সিডিজে চাকরির সম্ভাবনা | প্রথম আলো

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্র 
নিম্নলিখিত নথিগুলি অনলাইনে আপলোড করার পরেই আপনি আপনার আবেদন জমা দিতে পারবেন।  
* জীবনবৃত্তান্ত (দুই পৃষ্ঠা সর্বাধিক)
* গবেষণার রূপরেখা (পাঁচ পৃষ্ঠা সর্বাধিক)
* আপনার প্রকাশনার সম্পূর্ণ তালিকা
* নির্বাচিত মূল প্রকাশনার তালিকা
* মূল প্রকাশনা
* ডক্টরেট ডিগ্রির সনদপত্র  

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬
প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা গড়তে শেকৃবিতে হিট প্রকল্পের প্রথ…
  • ২২ জুন ২০২৬