স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে প্রায় ৭ লাখ টাকা

২৪ এপ্রিল ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

উচ্চশিক্ষায় প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসে যুক্তরাজ্যে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড। ‘পোস্টগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ-২০২৪’ এর আওতায় নির্বাচিত ১২৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৩ মে ২০২৪। সেপ্টেম্বরে শুরু হবে প্রোগ্রাম।

যুক্তরাজ্যের ২০২৪ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংঙ্কিংয়ে ১৩ তম অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব শেফিল্ড। এছাড়া ৫০টি আন্তর্জাতিক বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৬তম। 

সুযোগ-সুবিধা:
স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য পাঁচ হাজার পাউন্ড (বাংলাদেশী প্রায় ৬ লাখ ৯৮ হাজার টাকা) দেবে।  ৬ জানুয়ারি হিসেবে বাংলাদেশি মুদ্রায় (১ পাউন্ড সমান ১৩৯ টাকা ৬৪ পয়সা) এর পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৯৮ হাজার ১৯৪ টাকা।

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৬০০ বৃত্তি

যোগ্যতা:
শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের অটাম সেমিস্টারে শুরু হওয়া প্রোগ্রামের একটি পূর্ণ কোর্সে ভর্তি হতে হবে। তবে শেফিল্ড বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার করা মাস্টার্স প্রোগ্রামগুলোতে এ বৃত্তি পাওয়া যাবে না। এ ছাড়া দূরশিক্ষণ, ক্রসওয়ে কোর্স বা ইরাসমাস মুন্ডাস কোর্সের শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পাবেন না। 

আরও পড়ুন: শিক্ষাসফরে আমেরিকায় যাওয়ার সুযোগ, মিলবে সাড়ে ৫ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে-

কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬
প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা গড়তে শেকৃবিতে হিট প্রকল্পের প্রথ…
  • ২২ জুন ২০২৬