ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে: শিক্ষামন্ত্রী

২২ জুন ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৫:৩৬ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

দেশে ক্যামব্রিজ, এমআইটি ও হার্ভার্ডের মতো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় মডেলের ধারণা নিয়ে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়; এখানে আমরা আগামী দিনে এমন বিষয়গুলোকে সম্পৃক্ত করব; যেগুলো দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। ইতিমধ্যেই আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি; আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটির বিলটি পাস করেছিলাম। সেই ইউনিভার্সিটিকে নতুন ধারায় নিয়ে আসছি। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে নার্সিং থাকবে, মেডিকেল সাইন্স থাকবে, ইনোভেশন, ক্রিয়েটিভ, আইসিটি; এই ধরনের সাবজেক্টগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে। 

তিনি বলেন, সেখানে স্কুল অফ ইকোনমিক্সের মতো স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ মেডিকেল সাইন্স এই ধরনের কনসেপ্টকে আমরা ইনক্লুড করা শুরু করেছি। এই প্রথম ইউরোপ আমেরিকার মতো ক্যামব্রিজ, এমআইটি, হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি ইউনিভার্সিটি হচ্ছে। 

তিনি আরও বলেন, নোয়াখালীতেও এমন একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন সাহেবের কাছ থেকে বগুড়ার পর নোয়াখালী বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন করার প্রস্তাব আমরা পাব বলে আশা করি।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬