পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড, থাকছে দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ

২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড

পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিন থেকে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার। ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহন শুরু হবে ২৩ আগস্ট এবং আবেদন গ্রহণ শেষ হবে ২৩ অক্টোবর ২০২৪।

সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে ‘দ্য সুইস গভমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’র অধীনে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্বের প্রায় ১৮০টি দেশের শিক্ষার্থীদের এ স্কলারশিপ দিয়ে থাকে সুইজারল্যান্ড সরকার। 

ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ।

স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ড, আবেদন শেষ ১ নভেম্বর

সুযোগ-সুবিধা
* আংশিক টিউশন ফি দেবে
* মাসিক ভাতা প্রদান করবে 
* স্বাস্থ্য বীমা
* বিমান ভাড়া
* আবাসন ভাতা 
* সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: কানাডায় আসার আগে করনীয় বিষয়সমূহ

যোগ্যতা
* স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
* এছাড়াও সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রত্যেক দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া শিটগুলি দেখতে হবে।   

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে 

 
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬