প্রবাসী কর্মীদের সন্তানের জন্য সরকারের শিক্ষাবৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

১৭ এপ্রিল ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

© লোগো

সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষা এবং ২০২২ সালের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের এবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ সর্ম্পকে বিস্তারিত জানতে প্রবাসবন্ধু কল সেন্টারে কল করার অনুরোধ করা হয়েছে। এই নম্বরে ১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি) আর এই নম্বরে +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) কল করতে বলেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এসএসসি/সমমান পরীক্ষার শিক্ষাবৃত্তির তালিকা দেখুন এখানে

এইচএসসি/সমমান পরীক্ষার শিক্ষাবৃত্তির তালিকা দেখুন এখানে

গত জানুয়ারিতে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনের মাধ্যমে আবেদন নেয়া হয়েছিল। যেসব শিক্ষার্থী ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারাই নিচের শর্তসাপেক্ষে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পেরেছিল।

শর্তাবলি
বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ
এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১২ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী…
  • ১২ মার্চ ২০২৬
লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়ে…
  • ১২ মার্চ ২০২৬
বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081