স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশীপ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ মার্চ। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান। 
* আবাসন সুবিধা প্রদান। 
* বাৎসরিক ভাতা প্রদান করবে। 
* রাউন্ড বিমান টিকেট প্রদান করা হবে। 

যোগ্যতাসমূহঃ-   
* স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রীধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে।
* পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর প্রয়োজন হবে।

স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন রাশিয়ায়

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
* বিদেশে উচ্চশিক্ষার বিবরণী।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবনবৃত্তান্ত।
* আইএলটিএস স্কোরের সনদ।
* পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল এবং
* জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন রাশিয়ায়, প্রতিমাসে থাকছে ৪৬ হাজার টাকা

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৫৪ টাকা।

আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬