স্নাতকোত্তর করুন ফ্রান্সে, বছরে থাকছে ১১ লাখ টাকা

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
স্নাতকোত্তর করুন ফ্রান্সে

স্নাতকোত্তর করুন ফ্রান্সে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। ‘ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম আইডিইএক্স’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ মে ২০২৪।

১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে একাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে পরবর্তী বছরের স্কলারশিপ নির্ধারণ করা হবে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন।

ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
* শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১১ লাখ ৮৫ হাজার টাকা। 
* ভ্রমণ এবং ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
* বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
* ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলেতে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে।
* ৩ বছরের স্টাডি গ্যাপ থাকা যাবে না।
* ফরাসী মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশী শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

ফ্রান্সে উচ্চশিক্ষাঃ নিজেই করুন নিজের আবেদন

প্রয়োজনীয় নথি
* পাসপোর্ট কপি।
* জন্মনিবন্ধন সার্টিফিকেট কপি।
* পাসপোর্ট সাইজ ছবি। 
* পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট।
* এসএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* স্নাতকের ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।

আরও পড়ুন: বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ, দেওয়া হবে ৪৯ লাখ টাকা

স্থায়ী বসবাসের সুযোগ
আপনি একটানা পাঁচ বছর বৈধভাবে থাকার পর স্থায়ী বসবাসের (পিআর) জন্য আবেদন করতে পারবেন। অবশ্য এ ক্ষেত্রে আরও কিছু শর্ত রয়েছে। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ
  • ০২ মার্চ ২০২৬
বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত
  • ০২ মার্চ ২০২৬
ডাকসুর উদ্যোগে ঢাবির ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার অনু…
  • ০২ মার্চ ২০২৬
গরুর মাংস দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ইফতার বয়কটের ‘হুঁশিয়ারি’ …
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি যুক্তরা…
  • ০২ মার্চ ২০২৬