ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

০২ মে ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৬:০৯ PM
নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোগো ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোগো ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া © টিডিসি সম্পাদিত

মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের ময়লার বিল দিতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।’

জানা গেছে, গত ২০ এপ্রিল আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গণমাধ্যমকে জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আমার দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করছি। নির্বাচনের পর অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিভিন্ন প্ল্যাটফর্ম ও দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদেরা আমাদের দলে যোগ দিচ্ছেন।’

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬