এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

০২ মে ২০২৬, ১১:৪৭ AM , আপডেট: ০২ মে ২০২৬, ১১:৫২ AM
নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে চিফ রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ মে) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে এনসিপিকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে ইসি নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। ইসি জানায়, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের এই নির্দেশ দেওয়া হয়েছে।
 
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬