এনসিপিতে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

০২ মে ২০২৬, ১০:৫০ AM
মেহেরাব হোসেন অপি ও এনসিপি লোগো

মেহেরাব হোসেন অপি ও এনসিপি লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি শিগগিরই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে। 

দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র আজ শনিবার (২ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, তাকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে মেহেরাব হোসেন অপির এনসিপিতে যোগদান করতে পারেন। তবে অনুষ্ঠান সূচি এখনো চূড়ান্ত নয়।  

দলীয় সূত্র জানিয়েছে, শুধু মেহেরাব হোসেন অপিই নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক আরও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে নীতিগত আলোচনা চলছে। কেউ সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে আগ্রহী, আবার কেউ ক্রীড়া উন্নয়ন, যুবসম্পৃক্ততা ও জাতীয় পুনর্গঠনের মতো ইস্যুভিত্তিক প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি, তবে শিগগিরই একটি বড় যোগদান অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের একাধিক মুখ দেখা যেতে পারে।

প্রসঙ্গত, মেহেরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক নাম। জাতীয় দলের শুরুর দিকের এই ওপেনার দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ক্রিকেটপ্রেমীদের মনে বিশেষ স্থান করে নেন। মাঠে তার আগ্রাসী ব্যাটিং যেমন প্রশংসিত ছিল, তেমনি অবসরের পরও ক্রীড়াঙ্গনে তার গ্রহণযোগ্যতা রয়েছে। 

সাম্প্রতিক সময়ে এনসিপি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের পরিচিত ব্যক্তিদের দলে ভেড়াতে সক্রিয় রয়েছে। গত কয়েক দিনে সাবেক রাজনৈতিক নেতা, কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক কর্মীসহ একাধিক আলোচিত ব্যক্তি দলটিতে যোগ দিয়েছেন। 

বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক
  • ০২ মে ২০২৬
মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, যে ছবি ছুঁয়ে গেল নেটিজেনদ…
  • ০২ মে ২০২৬
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০২ মে ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন চেয়ে ঢাকায় কর্মসূচির ঘোষণা সরকারি কর্ম…
  • ০২ মে ২০২৬
গোপালগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ০২ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ঢাকার মা…
  • ০২ মে ২০২৬