এনসিপির জাতীয় কনভেনশন আগামীকাল—অতিথি কারা, যা থাকছে দিনব্যাপী আয়োজনে

০২ মে ২০২৬, ০৪:২৩ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৪:২৫ PM
এনসিপি লোগো

এনসিপি লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে আগামীকাল রবিবার (৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন।

আজ শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এতথ্য জানানো হয়। কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। 

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, তারা (সরকারি দল) শুরুই করল শপথ ভঙ্গ করে এবং তারা সংস্কার পরিষদে শপথ নেয়নি। তখন আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই যে আমাদের পার্টি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেবে। আমরা বুঝতে পারলাম, এটি আসলে একটি দীর্ঘমেয়াদি সংগ্রামের বিষয়। আমরা তখন থেকেই সভা-সেমিনার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করি—কীভাবে এই ডেডলক কাটানো যায়, কীভাবে অচলাবস্থা দূর করা যায়—এসব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছি। 

তিনি বলেন, সকলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটি ইতোমধ্যে মনিরা শারমিনের বক্তব্যে আপনারা শুনেছেন—জাতীয় কনভেনশন, সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদ নিয়ে যে বর্তমান অচলাবস্থা রয়েছে, তা নিরসনে একটি জাতীয় কনভেনশন জরুরি। তবে এই মুহূর্তে আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে রয়েছে। একটি হলো জ্বালানি সংকট এবং অন্যটি হলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট, যা সামনে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

অনুষ্ঠান সূচি
উদ্বোধনী সেশন: জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন
সকাল ৯টা থেকে সকাল ১০টা
সেশন চেয়ার: আখতার হোসেন, এমপি; সদস্য সচিব, এনসিপি
স্বাগত বক্তব্য: সারোয়ার তুষার, যুগ্ম আহবায়ক ও উপ-প্রধান, সংস্কার বাস্তবায়ন কমিটি, এনসিপি

প্যানেলিস্ট:
বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন
সারজিস আলম, মুখ্য সংগঠক, (উত্তরাঞ্চল), এনসিপি
আব্দুল হান্নান মাসুদ, এমপি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি
দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী
মির্জা হাসান, সমাজবিজ্ঞানী
তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, বিআইবিএম, সারজিস
মডারেটর: জাবেদ রাসিন, যুগ্ম আহবায়ক, এনসিপি
 
প্রথম সেশন:
অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান (সকাল ১০টা থেকে সকাল ১১:৩০
সেশন চেয়ার: নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি

প্যানেলিস্ট: 
ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি
এম নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান এন্ড সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ
ফাহিম মাসরুর, সিইও, বিডিজবস.কম
শামস মাহমুদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 
আসিফ খান, চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট; চেয়ারম্যান, এজ এএমসি লিমিটেড

মডারেটর: মনিরা শারমিন, আহবায়ক, নারীশক্তি

দ্বিতীয় সেশন: 
জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যত করণীয়
সকাল ১১:৩০ থেকে দুপুর ১টা
সেশন চেয়ার: হাসনাত আব্দুল্লাহ, এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি

প্যানেলিস্ট:
তানজীমউদ্দিন খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি
ড. খান জহিরুল ইসলাম, উন্নয়ন অর্থনীতিবিদ, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
ইসমাইল আলী, সম্পাদক, জাতীয় অর্থনীতি
শফিকুল আলম, লিড এনার্জি এনালিস্ট, ইন্সটিটিউট ফর এনার্জি ইকনমিকস এন্ড ফাইনান্সিয়াল এনালাইসিস 
মোল্লাহ আমজাদ হোসেন সম্পাদক, এনার্জি অ্যান্ড পাওয়ার 
মো: আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাস্টেইনেবল & রিনিউএবল এনার্জি এসোসিয়েশন

মডারেটর: আতিক মুজাহিদ, এমপি; যুগ্ম আহবায়ক, এনসিপি

তৃতীয় সেশন: মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয় 
দুপুর ২টা থেকে বিকাল ৩:৩০
সেশন চেয়ার: আসিফ মাহমুদ, মুখপাত্র, এনসিপি

প্যানেলিস্ট:
সারা হোসেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী
তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর, আইসিটি ট্রাইবুন্যাল
আবু হেনা রাজ্জাকী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
জায়মা ইসলাম, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট
নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম (প্রতিরোধ) কমিশন
অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সভাপতি, জাতীয় যুবশক্তি
মিনহাজ আমান, মানবাধিকার কর্মী

মডারেটর: আব্দুল্লাহ আল আলামিন, এমপি; যুগ্ম সদস্য সচিব, এনসিপি

সমাপনী সেশন: গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট
বিকাল ৪টা থেকে বিকাল ৫:৩০
সেশন চেয়ার: নাহিদ ইসলাম, এমপি; বিরোধী দলীয় চিফ হুইপ, আহবায়ক, এনসিপি

প্যানেলিস্ট:
ডা. শফিকুর রহমান, এমপি; বিরোধী দলীয় নেতা; আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী
মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য
মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি 
মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি

মডারেটর: আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম আহবায়ক, এনসিপি


এই প্রেক্ষাপটে 

ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence