সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ কাল

০২ মে ২০২৬, ০৫:৫৪ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। রবিবার রাত ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন ইসি জানিয়েছিল, গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানোর পর শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

একটি আসন নিয়ে জটিলতা থাকায় তা ঝুলে ছিল। শনিবার সেই আসনে এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
আদালতের আদেশের পর তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করা হয়।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন প্রার্থী মনোনয়ন দেয়। তারা সবাই ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।

জামায়াত জোটের ১৩ জনের মধ্যে এনসিপির প্রার্থী ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ২৩ এপ্রিল বাছাইয়ে অন্য সবার মনোনয়নপত্র গৃহীত হলেও মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়। পরে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টার পর এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতি মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

শনিবার জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো। শপথ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনগুলোর প্রতিনিধিরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9