উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে জাপান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM
জাপানে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

জাপানে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান। ”টোব মাকি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৬” এর আওতায় নির্বাচিত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ মে ২০২৬।

স্কলারশিপটি মূলত মেধা, অধ্যবসায় ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশে দেওয়া হয়। প্রতিবছর মোট ৬০টি স্কলারশিপ দেওয়া হলেও এর মধ্যে মাত্র পাঁচটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে। ফলে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি স্কলারশিপ।

সুযোগ-সুবিধা

*স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মাসিক ৭০,০০০ ইয়েন (বার্ষিক ৮,৪০,০০০ ইয়েন) প্রদান করবে; 

*স্নাতক শিক্ষার্থীদের জন্য মাসিক ৬০,০০০ ইয়েন (বার্ষিক ৭,২০,০০০ ইয়েন) প্রদান করবে;

উল্লেখ্য, কোনো শিক্ষার্থী বছরে ২০ লাখ ইয়েনের বেশি মূল্যের অন্য কোনো স্কলারশিপ পেলে টোব মাকি স্কলারশিপের অর্থ অর্ধেক করা হতে পারে। তবে JASSO বৃত্তি বা টিউশন ফি মওকুফ এ বৃত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

স্কলারশিপের মেয়াদ

সাধারণত দুই বছর এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।  তবে পিএইচডি পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চার বছর বা তার বেশি সময় পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্কলারশিপের অর্থ সরাসরি শিক্ষার্থীর কাছে দেওয়া হবে। প্রথম কিস্তি ২০২৬ সালের জুলাই মাসে দেওয়া হবে, যা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করবে। 

প্রয়োজনীয় কাগজপত্র

*অনলাইন আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি;

*আবাসিক সনদ (মাই নম্বর ছাড়া);

*জিপিএ সনদ (যদি ট্রান্সক্রিপ্টে উল্লেখ না থাকে);

*ভর্তি সনদ (২০২৬ সালের ১ এপ্রিলের পর প্রাপ্ত);

*ব্যক্তিগত বিবৃতি;

*চিকিৎসা সনদ;

*হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউম);

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের মেয়াদকালে জাপানের কোনো বিশ্ববিদ্যালয় বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি থাকতে হবে
স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী হতে হবে, অথবা স্নাতক পর্যায়ের ক্ষেত্রে তৃতীয় বর্ষ বা তদূর্ধ্বে অধ্যয়নরত হতে হবে। 

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ মে ২০২৬।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬