বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ, দেওয়া হবে ৪৯ লাখ টাকা

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ

বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণায় আট মাসের ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘বিশ্বব্যাংক রবার্ট এস. ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি।

শিক্ষার্থীরা ফিন্যান্স এন্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ম্যাক্রোইকোনমিক্স এন্ড গ্রোথ, পোভার্টি এন্ড ইনইকুয়ালিটি, সাস্টেইনেবিলিটি এন্ড ইনপ্রাসট্রাকচার এবং ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন বিষয়ে গবেষণা করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:
* জি-৪ ভিসা পেতে বিশ্বব্যাংকের এইচআর বিভাগ সহায়তা করবে।
* শিক্ষার্থীদের আট মাসে মোট $46,500 মার্কিন ডলার ( বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ লক্ষ টাকা) প্রদান করা হবে। 
* নির্বাচিত ব্যক্তিরা গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করবার সুযোগ পাবেন।
* বিশ্বব্যাংকের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ।

গবেষণায় ফেলোশিপ দিচ্ছে টিডব্লিওএএস

আবেদনের যোগ্যতা
* বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর একটির নাগরিক হতে হবে।
* অনুন্নত দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
* স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী হতে হবে।
* আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে।
* ফেলোশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়াশিংটন, ডিসিতে স্থানান্তর করতে ইচ্ছুক হতে হবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে থাকছে ৪০ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর সিভি।
* রেফারেন্স লেটার দুইটি।
* একাডেমিক পেপারস।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  

বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950