স্নাতকোত্তর-পিএইচডি করুন ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়ে, প্রতিমাসে ৪০ হাজার টাকা

২০ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
স্নাতকোত্তর-পিএইচডি করুন ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর-পিএইচডি করুন ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়।‘ব্রুনাই দারুস সালাম গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি  পর্যন্ত।

‘ব্রুনাই দারুস সালাম গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। টিউশন ফি মওকুফ, বিমান ভাতা, চিকিৎসা ভাতা, আবাসন সুবিধা ও খাবার খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। 

স্নতকোত্তরের সময়সীমা ১ থেকে ২ বছর। এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। 

দারুস সালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। গবেষণার মানে সারা বিশ্বে কিউএস র‌্যাকিংয়ে ৩২৩ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:
শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনাই ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার টাকা) প্রদান করা হবে। 
* ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* বার্ষিক বই ভাতা প্রদান করা হবে।
* প্রতিমাসে খাবার ভাতা প্রদান করা হবে।

Photo

আবেদনের যোগ্যতা:
* স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 
* আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 
* ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন।
* ডিগ্রী অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর করুন ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

প্রয়োজনী নথিপত্র:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন 

বিস্তারিত জানতে ক্লিক করুন 

এম এ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদ ইসলামের রিট খারিজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গৃহকর্মীকে নির্যাতন: বাংলাদেশ বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবিতে ভর্তির বিষয় পছন্দক্রম পূরণের তারিখ ঘোষণা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬