আইইএলটিএস ছাড়াই ৭০০টির বেশি বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করুন সুইডেনে

১১ জানুয়ারি ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
সুইডেনের বৃত্তি

সুইডেনের বৃত্তি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। সুইডেনের বেশির ভাগ ইউনিভার্সিটি বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে, যা আপনাকে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ করে দিতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেবে। 

এ স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। বাংলাদেশসহ ৪১টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৪ । 

সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে মাস্টার্স প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। কেউ বৃত্তি পেলে ২০২৪ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু হবে।

সুযোগ-সুবিধাঃ- 
* জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার ( বাংলাদেশি  টাকায় প্রায়  ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করবে। 
* স্বাস্থ্য বিমা প্রদান করবে।
* ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান।
* এছাড়া সঙ্গে পাবেন এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠন করার সুযোগ করে দেবে।

Dollars For Scholars - Shawano Dollars for Scholars

যোগ্যতাসমূহঃ- 
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* স্নাতক ডিগ্রিসম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম কাজ করলে যা প্রায় দেড় বছরের কাজের অভিজ্ঞতার সমতুল্য।
* সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।
* যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
* আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৪–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।
* আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে ইতালির ভেনিস এবং ইউরোপিয়ান ৪৩টি বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় কাগজপত্রঃ- 
* সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
* মোটিভেশন লেটার

আবেদন প্রক্রিয়াঃ- 
আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081