১-৬ মাস মেয়াদে স্নাতকোত্তরদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনেস্কো

০৬ নভেম্বর ২০২৩, ১২:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ইউনেস্কোতে ইন্টার্নশিপ করার সুযোগ

ইউনেস্কোতে ইন্টার্নশিপ করার সুযোগ © সংগৃহীত

পড়াশোনা শেষে অথবা পড়াশোনার মাঝখানে অনেকেরই স্বপ্ন থাকে ইন্টার্নশিপ করার। তেমনি একটি সুযোগ দিচ্ছে ইউনেস্কো। স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। এক থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে ইউনেস্কো। অনলাইনে আবেদন করতে হবে।

২০ বছর বা তার অধিক বয়সী যেকোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সারা বিশ্বের তরুণ-তরুণীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ হবে মানবসম্পদের ওপর। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।

আবেদনের যোগ্যতা
* আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে;
* স্নাতকোত্তর অথবা পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে;
* ইন্টার্নশিপ শুরুর ১২ মাসের আগে স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। এ দুই ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;
* কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
* যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;
* যোগাযোগ–দক্ষতা ভালো হতে হবে।

মানবসম্পদে যে যে ক্ষেত্রগুলোতে ইন্টার্নশিপ—
* ম্যানেজমেন্ট সাপোর্ট অ্যান্ড কোঅর্ডিনেশন ইউনিট
* স্টাফিং ও রিক্রুটমেন্ট সেকশন
* হিউম্যান রিসোর্স স্টাফ সার্ভিসেস সেকশন
* স্টাফ পেনশন ও ইনস্যুরেন্স ইউনিট
* ক্ল্যাসিফিকেশন, কমপেনসেশন অ্যান্ড পোস্ট ম্যানেজমেন্ট ইউনিট
* এইচআর স্ট্র্যাটেজিক সাপোর্ট
*এইচআর পলিসি কোঅর্ডিনেশন ইউনিট
* পারফরম্যান্স লিডারশিপ ইউনিট
* সেন্টার ফর লার্নিং অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্টে

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন

করপোরেট ও স্বতন্ত্র শিক্ষার প্রোগ্রাম, ভাষা শেখার প্রোগ্রাম, ইন্টার্নশিপ প্রোগ্রাম, জুনিয়র প্রফেশনাল প্রোগ্রাম, স্পনসরড ট্রেইনি, জাতিসংঘ ও ইউনেসকো স্বেচ্ছাসেবক।

অনলাইনে আবেদন করতে এখানে

বিস্তারিত জানতে

আরও জানতে ক্লিক করুন এখানে

৪৯৮ প্রস্তাব নিয়ে আজ শুরু হচ্ছে ডিসি সম্মেলন
  • ০৩ মে ২০২৬
দলিত ও হরিজনদের নিয়ে এনসিপি সমর্থিত সংগঠনের আত্মপ্রকাশ
  • ০৩ মে ২০২৬
এমপির মধ্যস্থতা, ছাত্রদল নেতাদের বহিষ্কারাদেশ পুনঃ বিবেচনার…
  • ০৩ মে ২০২৬
ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে চান যবিপ্রবি কোষাধ্যক্ষ
  • ০৩ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার পাকা ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
  • ০৩ মে ২০২৬
এনসিপি’র সমর্থনে ‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তির’ আত্মপ্রকাশ
  • ০২ মে ২০২৬