নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন

০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ © সংগৃহীত

নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ এর আওতায় মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের যে কোনো সময় আবেদন করা যাবে।

ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত। ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড প্রথম সারিতে। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা যায়। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত। ২০২০ সালের বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে চৌদ্দতম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। 

বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ম অবস্থানে। চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। তাই উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। দেশটিও নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে।

উক্ত স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অফ হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। 

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

* ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।

২০২৩ শিক্ষাবর্ষে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ

আবেদনের যোগ্যতা:

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

* ওয়াকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।

• স্পন্সর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়।

• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: আবাসন সুবিধাসহ যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার ফেলোশিপ, আবেদন শুরু ১ ডিসেম্বর

প্রয়োজনীয় নথি:

• পাসপোর্টের কপি।

• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

• এসওপি।

• ভাষা পরীক্ষার সনদ।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। ২০২৩ সালের জন্য শিক্ষার্থীরা যেকোনো সময় আবেদন করতে পারবেন । সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে  সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদন করতে ক্লিক করুন এইখানে।

বিস্তারিত https://www.waikato.ac.nz/__data/assets/pdf_file/0009/471249/VCIES-Other-countries-regs-2023-Final.pdf

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081