আইইএলটিএস ছাড়াই অংশগ্রহণ করুন ইয়াং লিডার ফেলোশিপে

২৬ অক্টোবর ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM

© সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের এমসিডব্লিউ ইয়াং লিডার ফেলোশিপ ২০২৪-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে । যেকোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের এবং আইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সকল দেশের যেকোনো বিষয়ে পড়াশোনা করা স্নাতক, মাস্টার্স এবং পিএইচডির শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১২ নভেম্বর।

ইয়াং লিডার ফেলোশিপ একটি সম্পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম। যে সকল তরুণেরা অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক করতে চায় তাদেরকে এই ফেলোশিপের মাধ্যমে উৎসাহী করে তোলা হয় এবং  নেতৃত্বের উন্নয়ন, বৈশ্বিক নাগরিকত্ব, আত্ম-সচেতনতা এবং দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে,  তরুণরা যাতে তাদের সম্প্রদায়ের পরিবর্তন করতে পারে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ফেলোশিপটি অনুঘটক হিসাবে কাজ করে।  

সুযোগ-সুবিধা—
• ইকোনমি ফ্লাইট খরচ। 
• আবাসন সুবিধা । 
• খাবার সুবিধা। 
• বিনামূল্যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে বার্লিংটন, ভার্মন্ট পর্যন্ত রাউন্ড ট্রিপ ভ্রমণ। 

যোগ্যতাসমূহ—
• ১৮ থেকে ২৬  বছর বয়সী হতে হবে। 
• সম্প্রদায়ের প্রতি উত্সর্গ প্রদর্শন করতে সক্ষম হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• ফেলোশিপের নীতি মেনে চলার মানসিকতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথি—
• আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড। 
• আবেদনকারীর সিভি। 
• ফেলোশিপ আবেদন ফরম। 
• পার্সোনাল স্টেটমেনট।  
• রেফারেন্স লেটার দুইটি ।  
•  অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন https://mcwglobal.org/young-leaders-fellowship-2024/

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬