স্কলারশিপে নেদারল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন অনলাইনে

১৯ অক্টোবর ২০২৩, ০২:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ইউনিভার্সিটি অফ টুয়েন্টির শিক্ষার্থী

ইউনিভার্সিটি অফ টুয়েন্টির শিক্ষার্থী © সংগৃহীত

স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ টুয়েন্টি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) উভয় দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের এ স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ২০২৪ সালের ১ ফেব্রুয়ারী।

ইউনিভার্সিটি অফ টুয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ টোয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়।এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

সুযোগ-সুবিধাসমূহ:
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন € ৩,০০০ ইউরো  থেকে সর্বোচ্চ  € ২২,০০০ ইউরো প্রদান করবে।  

যোগ্যতাসমূহ:
• আবেদনকারীকে ২০২৪/২০২৫ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অফ টুয়েন্টির মাস্টার প্রোগ্রামগুলির 
  একটিতে ভর্তি হতে হবে। 
• স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। IELTS ৬.৫ বা ৯০ এর TOEFL iBT থাকতে হবে।

University of Twente - Wikipedia

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে  প্রথমে ইউনিভার্সিটি অফ টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি  নম্বর সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারী, ২০২৪।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬