পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে ইউএসআইপি

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে ইউএসআইপি

পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে ইউএসআইপি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপ দিচ্ছে ইউনাইটেড স্টেটস ইন্সটিটিউট অব পিস (ইউএসআইপি-USIP)। “পিস স্কলার” ফেলোশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিতদের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, পিসবিল্ডিং এবং সিকিউরিটি স্টাডিজ নিয়ে পিএইচডি প্রার্থীদের অনাবাসিক ফেলোশিপ প্রদান করা হবে। আমেরিকার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ২০২৩।

ইউএসআইপি (USIP), ১৯৮৮ সাল থেকে এই ফেলোশিপ প্রোগ্রামটির মাধ্যমে ৪০৮ জন স্কলারের গবেষণায় ফেলোশিপ প্রদানের মাধ্যমে সহায়তা করেছে। বর্তমানে প্রতি বছর ১৮টি পর্যন্ত ফেলোশিপ প্রদান করা হয়। মিনার্ভা রিসার্চ ইনিশিয়েটিভের সাথে অংশীদারির মাধ্যমে এই ফেলোশিপটি দেওয়া হয়। 

সুযোগ-সুবিধাঃ- 
ফেলোশিপ প্রাপ্তদের ২০,০০০ ইউএস ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ২২ লাখ টাকা ) পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হবে এবং তিনধাপে এই উপবৃত্তির টাকা প্রদান করা হবে। 

যোগ্যতাসমূহঃ- 
* আমেরিকার যেকোনো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী হতে হবে। 
* আমেরিকা ব্যাতিত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে। 
* সফলভাবে সমস্ত প্রয়োজনীয় ক্লাসওয়ার্ক এবং একাডেমিক কোর্সের প্রয়োজনীয় পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। 
* যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 

আরও পড়ুন: কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন শেষ ১২ অক্টোবর

প্রয়োজনীয় তথ্যঃ- 
* ১০ মাসব্যাপী অনাবাসিক ফেলোশিপ প্রোগ্রাম। 
* প্রত্যেক ফেলোকে ফল সেশনে স্বশরীরে ওয়াশিংটন ডিসিতে পিস স্কলার ওয়ার্কশপে অংশ নিতে হবে। 
* গবেষণাকর্মের উপদেষ্টা দ্বারা স্বাক্ষরিত গবেষণামূলক অগ্রগতি প্রতিবেদন প্রতি তিন মাস অন্তর জমা দিতে হবে। 
* ইউএসআইপি পিস স্কলার নিউজলেটারের জন্য নিয়মিত আপডেট জমা দিতে হবে। 
* দুটি অনলাইন গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করতে হবে। 
* ইউএসআইপি-তে সম্পূর্ণ এবং কমিটি অনুমোদিত গবেষণামূলক প্রবন্ধের অনুলিপি জমা দিতে হবে। 
* ফেলোশিপ থেকে প্রাপ্ত নিবন্ধ এবং বই সহ অন্য কোনো প্রকাশনার কপি জমা দিতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত অবস্থার স্বপক্ষে প্রমাণাদি। 
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* গ্রন্থপঞ্জি (বিবলিওগ্রাফি)।  
* আবেদনকারীর পাবলিকেশনের লিংক। 
* আবেদনকারীর সাথে যোগাযোগের তথ্য। 
* রিকমেন্ডেশন লেটার, স্বাক্ষরিত তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। এবং ২০২৪-২০২৫ পিস স্কলারের উদ্দেশ্যে প্রস্তুতকৃত রিকমেন্ডেশন লেটারসমূহ EDT (Eastern Daylight Time) সময় অনুসারে ডিসেম্বর ৫, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে সাবমিট করতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন usip.fluxx.io  
বিস্তারিত জানতে ক্লিক করুন  usip.org

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক সৌরভ, স…
  • ০৩ মে ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
  • ০৩ মে ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপের রিমান্ড শুনানি আজ
  • ০৩ মে ২০২৬
রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা: রাকিন আহ্বায়ক…
  • ০৩ মে ২০২৬
ভালো পারফর্ম করা শিক্ষকদের বাছাই করে রিওয়ার্ড দেব: প্রধানম…
  • ০৩ মে ২০২৬
নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে সংস্কার থেকে সরে এসেছে সরকার, অভিয…
  • ০৩ মে ২০২৬