স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতারে, প্রতিমাসে ১৫ হাজার টাকা

৩১ আগস্ট ২০২৩, ১০:০০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতার ইউনিভার্সিটিতে

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতার ইউনিভার্সিটিতে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ অক্টোবর। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান। 
• আবাসন সুবিধা প্রদান। 
• পাঠ্যপুস্তকের কেনার জন্য অর্থ প্রদান করবে।
• শিক্ষার্থীদের প্রতিমাসে  ৫০০ কাতারি রিয়েল (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার  টাকা) প্রদান করবে।  
• রাউন্ড বিমান টিকেট প্রদান করা হবে। 
• কাতার বিশ্ববিদ্যালয়ের স্পনসরশিপের অধীন কাতারে বসবাসের অনুমতির সুযোগ।

যে সকল সুবিধা প্রদান করা হবে না
• এই স্কলারশিপের আওতায়শিক্ষার্থীরা তাদের স্বামী/স্ত্রী নিয়ে আসতে পারবে না।

আরও পড়ুন: স্কলারশিপে নিয়ে স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে

যোগ্যতাসমূহ  
* স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রীধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।আইএলটিএস ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে।
* পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য জিআরই অথবা জিম্যাট স্কোর প্রয়োজন হবে।

download (9)

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
* বিদেশে উচ্চশিক্ষার বিবরণী।
* দুইটি রেফারেন্স লেটার।
* জীবনবৃত্তান্ত।
* আইএলটিএস স্কোরের সনদ।
* পিএইচডির ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল এবং
* জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৪৯০ টাকা।

আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.qu.edu.qa/students/admission/graduate/apply

স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬
ইরানে আবারও সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬