আয়ারল্যান্ডে পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ, সঙ্গে থাকছে ২১ লাখ টাকা

৩০ আগস্ট ২০২৩, ০১:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
আয়ারল্যান্ড পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ

আয়ারল্যান্ড পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ © সংগৃহীত

ইউরোপের অন্যতম উন্নত রাষ্ট্র আয়ারল্যান্ড। দেশটি বৈচিত্র্যময় জীবনধারা ও গুণগত শিক্ষার মানের জন্য বেশ পরিচিত।আয়ারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে।“পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে সেপ্টেম্বর ২০২৩ এ এবং আবেদনের শেষ হবে অক্টোবর ২০২৩। 

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য দেশটি খুবই জনপ্রিয়। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে।  বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড দেশটির অফিসিয়াল নাম “রিপাবলিক অফ আয়ারল্যান্ড” আর অফিসিয়াল ভাষা আইরিশ ও ইংরেজি। 

সুযোগ-সুবিধা
* টিউশন ফি মওকুফ। 
* শিক্ষার্থীরা বছরে হাতখরচ বাবদ ১৮ হাজার ৫০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ২১ লাখ টাকা) পাবেন।
* ৩ হাজার ২৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা) গবেষণা খরচ প্রদান করে থাকে।
* কন্ট্রিবিউশন ফি ৫ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৭  লক্ষ টাকা) পর্যন্ত দেওয়া হয়ে। 

প্রয়োজনীয় নথিপত্র
* পাসপোর্টের কপি।
* সার্টিফিকেট।
* রেকমেন্ডেশন লেটার।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট ।
* রিসার্চ প্রপোজাল।
* সুপারভাইজার ফরম ।
* স্টেটমেন্ট অব পারপাস ।

যেসব বিষয় অধ্যয়ন করা যাবে
* ইঞ্জিনিয়ারিং।
* হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস।
* আইন। 
* ন্যাচারাল সায়েন্স।
* হেলথ সায়েন্স।
* জেনারেল সায়েন্স। 
* সোশ্যাল সায়েন্স। 

স্কলারশিপ

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
* ট্রিনিটি কলেজ ।
* আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
* ডাবলিন সিটি ইউনিভার্সিটি ।
* ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি ।
* ম্যারি ইমাকুলেট কলেজ ।
* ডাবলিন ডেন্টাল হসপিটাল ।
* কোলাইস্ট মুইরে মারিনো ।
* মাইনথ ইউনিভার্সিটি ।
* মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
* ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন ।
* ন্যাশনাল কলেজ অব আয়ারল্যান্ড ।
* ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড ।
* আরসিএসআই ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্স ।
* রয়েল আইরিশ একাডেমী ।
* রয়েল আইরিশ একাডেমী অব মিউজিক ।
* সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ।
* টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব দ্য শেনন
* ইউনিভার্সিটি অব কর্ক ।
* ইউনিভার্সিটি অব লিমার্ক ।
* ডুন লাওহের ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি ।

আরও পড়ুন: যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, সঙ্গে থাকছে ২৪ লাখ টাকা

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা ইংরেজি অথবা আইরিশ হতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  https://research.ie/funding/goipg/

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950