স্কলারশিপ নিয়ে মিশরে স্নাতক-স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ 

৩০ জুলাই ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
স্কলারশিপ নিয়ে মিশরে স্নাতক-স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ 

স্কলারশিপ নিয়ে মিশরে স্নাতক-স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ  © সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তরে প্রোগ্রামে স্কলারশিপের আওতায় অধ্যায়নের সুযোগ দিচ্ছে মিশর সরকার। মিশর সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ০৯ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে অনলাইন আবেদন এর পাশাপাশি সরাসরি হার্ডকপি আবেদনপত্র জমা দিতে হবে। হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ আগস্ট বিকেল সাড়ে তিনটা।

শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের মিসরের Ministry of Higher Education & Scientific Research–এর ওয়েবসাইটে ( https://admission.study-in-egypt.gov.eg/ ) দেওয়া নিয়ম অনুযায়ী আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,অনলাইন আবেদন ছাড়া কোনো শিক্ষার্থীর মনোনয়ন মিসরীয় কর্তৃপক্ষ গ্রহণ করবে না। মিসরের ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন ও রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। মিসরের উচ্চশিক্ষা মন্ত্রণালয়/ওয়াফেদিন কর্তৃক অনলাইন আবেদন গৃহীত হওয়ার একটি কপি (হার্ডকপি) আবেদনের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক। 

শর্তাবলি:- 
(১) আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে। 
(২) সংযুক্ত সব কাগজপত্র ইংরেজিতে হতে হবে।

আবেদনপত্র দাখিলের নিয়ম
* প্রাথমিক তথ্য ফরমসহ আবেদন (তিন সেট) এবং সংশ্লিষ্ট অন্যান্য সব কাগজপত্র একটি খামে দাখিল করতে হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

* আবেদনকারীকে প্রথমে মিসর কর্তৃপক্ষের অনলাইন লিংকে (https://admission.study-in-egypt.gov.eg/) তারপর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে (http://202.72.235.210/scholarship/egypt/) অনলাইনে আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনলাইন লিংকটি ০৯ আগস্ট রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। দুই লিংকেই পাঠানো আবেদন ফরমের কপি সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া যায়।

* দাখিলকৃত প্রাথমিক তথ্য ছক ফরম এবং সংযুক্ত সব কাগজপত্রের একটি চেকলিস্ট/তালিকা জমা দিতে হবে।

* কাগজপত্রের ওপরের ডান দিকে পৃষ্ঠা নম্বর লিখতে হবে।

* আবেদনকারীকে অনলাইন লিংকে তথ্য দাখিল করার পর ওই পূরণকৃত ফরম, সার্টিফিকেট/মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি (যদি থাকে), ন্যাশনাল আইডি, ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সির সার্টিফিকেটের কপি (যদি থাকে) এবং সংশ্লিষ্ট সব কাজগপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্রের হার্ডকপি সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে সকাল ০৯ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জমা দিতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা), আইডি/ ট্র্যাকিং নম্বর এবং প্রোগ্রামের নাম উল্লেখ করতে হবে।

* প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে Language Proficiency in Arabic প্রাধান্য দেওয়া হবে।

* কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আন্ডারগ্র্যাজুয়েট/ মাস্টার্স যেকোনো একটি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। এ ছাড়া পূরণকৃত তথ্যছক ও ক্যাটাগরি অনুযায়ী প্রযোজ্য সার্টিফিকেট/মার্কশিট ও অন্যান্য যাবতীয় কাগজপত্রের হার্ডকপি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে তার হার্ডকপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনো আবেদন বিবেচনা করা হবে না।

2020_Scholars_0

অনলাইনে আবেদনের নির্দেশনাবলিঃ- 
* আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

* প্রার্থীকে প্রোগ্রামের নামের তালিকার ড্রপ ডাউন লিস্ট থেকে আবশ্যিকভাবে পছন্দ নির্বাচন করতে হবে। পছন্দেরবিষয়ের নাম লিখতে হবে এবং প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

* অনলাইন ফরমে সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদনটি সফল হলে প্রার্থীর আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট পেজে প্রদর্শিত হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর লন্ডন, এশিয়ার সেরা টোকিও

* প্রার্থীকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সঠিক ভাবে লিখতে হবে। এ ক্ষেত্রে স্কোরে শুধু নম্বর ইনপুট দিতে হবে। কোনো টেক্সট ইনপুট দেওয়া যাবে না।

* প্রার্থীকে টোটাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স সঠিকভাবে লিখতে হবে। এ ক্ষেত্রে শুধু নম্বর ইনপুট দিতে হবে। কোনো টেক্সট ইনপুট দেওয়া যাবে না।

* প্রার্থীকে নাম্বার অব পাবলিকেশন্স সঠিকভাবে লিখতে হবে। এ ক্ষেত্রে শুধু নম্বর ইনপুট দিতে হবে। কোনো টেক্সট ইনপুট দেওয়া যাবে না।

* প্রার্থীকে % অব মার্ক সঠিকভাবে লিখতে হবে। এ ক্ষেত্রে অনলাইন আবেদনের নিচে লাল কালিতে উদাহরণ অনুসরণ করা যেতে পারে।

* ওয়েলকাম পেজের মেনু থেকে অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করে ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আবদেনপত্রটি এডিট অ্যাপ্লিকেশন ও প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে প্রয়োজনীয় এডিট ও প্রিন্ট করা যাবে।

* আবেদন পত্রটির প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের হার্ডকপি জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে উক্ত ঠিকানায় scholar.banbeis@gmail.com মেইল করা যাবে।

হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা: উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সমুদ্র পথে জ্বালানীবাহী জাহাজসমূহের নিরাপত্তায় বাংলাদেশ নৌব…
  • ১২ মার্চ ২০২৬
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৪,…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ করতে হবে: খাম…
  • ১২ মার্চ ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় কিডনি রোগ শনাক্তে জাতীয় প্রোটোকল চা…
  • ১২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজের সুরক্ষা দিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট…
  • ১২ মার্চ ২০২৬
সাময়িক বহিষ্কার হওয়া ঢাবির সেই ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্ক…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081