উচ্চশিক্ষায় বাংলাদেশিদের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড

০৬ জুলাই ২০২৩, ১২:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট © সংগৃহীত

থাইল্যান্ডের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপ দিচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সিজিআই পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৩।

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ((সিজিআই) ২০০৫ সালে প্রফেসর ড. হার রয়্যাল হাইনেস প্রিন্সেস চুলভর্ন মাহিদলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট হল একটি মাল্টিডিসিপ্লিনারি স্নাতকোত্তর একাডেমিক ইনস্টিটিউট, যার মধ্যে চুলাভর্ন রিসার্চ ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা বিশ্বের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি সদস্য রয়েছে। 

বৃত্তির সংখ্যা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫টি স্কলারশিপ দেওয়া হবে।
স্কলারশিপের আওতায় থাকা 

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে
* ভিসা ফি।
* এ ছাড়া অন্যান্য শিক্ষাব্যয়ের মধ্যে রয়েছে ক্রেডিট ফি, ল্যাবরেটরি ব্যয়, রিফ্রেশার কোর্স ফি, এনরোলমেন্ট ফি, থিসিস ফি, প্রোডাকশন অব থিসিস ডকুমেন্ট।
* রাউন্ড ট্রিপ বিমানের টিকিট দেওয়া হবে।
* বাসস্থানের সুবিধা।
* প্রথম বন্দোবস্ত (ফার্স্ট সেটেলমেন্ট) ভাতা।
* স্থানান্তর ভাতা।
* মাসিক স্টাইপেন্ড।
* বইপত্র কেনার জন্য ভাতা।
* স্বাস্থ্যবিমা। 

আবেদনের যোগ্যতা
* প্রার্থীকে বিজ্ঞান শাখার ক্ষেত্রে রসায়ন, জীববিজ্ঞান, বায়োলজিক্যাল সায়েন্স, মলিকিউলার বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* মেডিকেল সায়েন্স শাখার ক্ষেত্রে প্রার্থীকে মেডিসিন, মেডিসিন টেকনোলজি ও ফার্মেসি শাখায় ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
* প্রার্থীর স্নাতক পর্যায়ে জিপিসি কমপক্ষে ২.৭৫ থাকতে হবে।
* প্রার্থীর সায়েন্স ল্যাবরেটরি রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, বিশেষ করে ভাষার দক্ষতার দুটি স্বীকৃত পরীক্ষার মধ্যে একটিতে, অর্থাৎ টোয়েফল বা আইইএলটিএসে।
* প্রার্থীকে অবশ্যই তাঁর উদ্দেশ্যের বিষয়ে একটি বিবৃতি লিখতে হবে এবং সেখানে অধ্যয়নে তাঁদের আগ্রহের কারণ ব্যাখ্যা করতে হবে।
* আবেদন করার সময় প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

যেসব বিষয়ে পড়া যাবে
* অ্যাপ্লাইড বায়োলজিক্যাল সায়েন্সেসের এনভায়রনমেন্টাল হেলথ।
* এনভায়রনমেন্টাল টক্সিকোলজি এবং
* কেমিক্যাল সায়েন্সেস।

স্কলারশিপের সময়কাল
দুই বছরের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে থাকবে ৬ সপ্তাহের রিফ্রেশার কোর্স।  

আরও পড়ুন: শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে ইউজিসি, মাসিক টাকা ৫০ হাজার

প্রয়োজনীয় কাগজপত্র:
* সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি প্রশংসাপত্র।
* অধ্যয়নের আগ্রহ ব্যাখ্যা করে বিবৃতি।
* মেডিকেল রিপোর্ট।
* অন্যান্য দক্ষতা ও অভিজ্ঞতার সনদ।
* আবেদনের প্রক্রিয়া
* প্রার্থীকে চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করা ফাইল ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

প্রার্থীদের এই [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

আবেদন ফরম: সিজিআই স্কলারশিপের আবেদন ফরম এবং মেডিকেল রিপোর্ট এই লিংক  থেকে ডাউনলোড করা যাবে।

এর পাশাপাশি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই ওয়েবসাইটে  দেওয়া বিজ্ঞপ্তিতে স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9