স্কলারশিপ দিচ্ছে বাগদাদের মুস্তানসিরিয়াহ বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ জুনে

৩১ মে ২০২৩, ১০:১২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
স্কলারশিপ দিচ্ছে বাগদাদের মুস্তানসিরিয়াহ বিশ্ববিদ্যালয়

স্কলারশিপ দিচ্ছে বাগদাদের মুস্তানসিরিয়াহ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইরাকের বাগদাদে অবস্থিত মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি দেবে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে মোট ৪৬৫ জন বৃত্তি পাবেন। স্নাতক পর্যায়ে ২৬৫ জন, স্নাতকোত্তরে ১২৫ ও পিএইচডি পর্যায়ে ৭৫ জনকে বৃত্তি দেওয়া হবে। 

বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারেন। ১৫ মার্চ আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে আবেদনের সুযোগ থাকবে ১৫ জুন পর্যন্ত। 

আবেদনের যোগ্যতা
* আন্ডারগ্র্যাজুয়েট (বিএসসি) প্রোগ্রামে ভর্তির জন্য মেডিসিনের শিক্ষার্থীদের শতকরা ৮৫, দন্তচিকিৎসা ও ফার্মেসিতে ৭৫, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে ৬৫ এবং মানবিক ও বিজ্ঞানসংক্রান্ত সব বিষয়ের শিক্ষার্থীদের শতকরা ৬০ নম্বর থাকতে হবে।

* চলতি বছরের ১ অক্টোবর আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষার্থীদের জন্য করণীয়

* শিক্ষার্থীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরাকি দূতাবাস বা নিজ দেশের অ্যাটাশে কর্তৃক স্নাতকের সনদ যাচাই করে নিতে হবে;

* ১ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে দুই বছর মেয়াদ থাকতে হবে পাসপোর্টের।

* প্রজেক্ট প্রপোজাল দিতে হবে।

* শিক্ষার্থীর অধ্যয়ন করা বিষয়ের প্রমাণ হিসেবে অধ্যাপকের কাছ থেকে দুটি সুপারিশপত্র থাকতে হবে।

* বিশ্ববিদ্যালয় কর্তৃক আবশ্যকীয় রেসিডেন্স প্রমাণসহ ও অন্য কাগজপত্র থাকতে হবে।

* দণ্ডপ্রাপ্ত না হওয়া ও স্বাস্থ্য সনদ থাকতে হবে।

* একজন শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করা যাবে না।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ, ভাষাও শেখাবে বিনামূল্যে

শিক্ষাকাল
* আন্ডারগ্র্যাজুয়েট (বিএসসি) প্রোগ্রামে শিক্ষাকাল চার বছর সব শিক্ষার্থীর জন্য। তবে মেডিসিন থেকে আসা শিক্ষার্থী ছয় বছর, দন্তচিকিৎসা, ফার্মেসি ও স্থাপত্যবিদ্যা থেকে আসা শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর শিক্ষাকাল।

* মাস্টার্স (বিএসসি)-তে ২ সেমিস্টার এবং ১ বছর (মোট ২৪ মাস বা কমপক্ষে ১৮ মাস) পড়তে হবে।

* ডক্টরাল প্রোগ্রাম (পিএইচডি)-তে ২ সেমিস্টার ও ২ বছরের গবেষণাকাল (৩৬ মাস বা কমপক্ষে ৩০ মাস)।

আবেদনের লিংক
https://cc.uomustansiriyah.edu.iq/scholarship/ এ বৃত্তির বিস্তারিত তথ্য মিলবে।

আবেদনের ফলাফল
আবেদন গ্রহণের এক মাসের মধ্যে ১৫ জুলাই ২০২৩ তারিখে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬