যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, থাকছে উপবৃত্তিও

২২ মে ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। ‘কোটজেন স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৩। 

কোটজেন স্কলারশিপের মূল উদ্দেশ্য হল ছাত্রদের সৃজনশীল দক্ষতা বিকাশ করা। সিমন্স ইউনিভার্সিটি ১৮৯৯ সারে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। সিমন্স ইউনিভার্সিটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।

বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর নিয়ে গঠিত। দুটি ক্যাম্পাসে বিভক্ত, যার একটিতে পাঁচটি একাডেমিক ভবন এবং অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ: 
• শিক্ষার্থীদের সমস্ত খরচ কভার করে।
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়।
• বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে।
• ৩ হাজার ডলার এর উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
• স্কলারশিপের মেয়াদ ৪ বছর।

স্কলারশিপ

আরও পড়ুন: উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ার সেরা দশ স্কলারশিপ

আবেদনের যোগ্যতা: 
• উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
• মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ৩.৩ সিজিপিএ ধরে রাখতে হবে।
• আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়ঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে https://www.simmons.edu/undergraduate/admission-and-financial-aid/how-apply ।  

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে  https://www.simmons.edu/undergraduate/admission-and-financial-aid/tuition-financial-aid/types-financial-aid/scholarships/kotzen ।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9