ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক, দেওয়া হবে ৪৯ লাখ টাকা

২৩ মার্চ ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক

ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণায় আট মাসের ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘বিশ্বব্যাংক রবার্ট এস. ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ এপ্রিল ২০২৩।

শিক্ষার্থীরা ফিন্যান্স এন্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ম্যাক্রোইকোনমিক্স এন্ড গ্রোথ, পোভার্টি এন্ড ইনইকুয়ালিটি, সাস্টেইনেবিলিটি এন্ড ইনপ্রাসট্রাকচার এবং ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন বিষয়ে গবেষণা করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:
* জি-৪ ভিসা পেতে বিশ্বব্যাংকের এইচআর বিভাগ সহায়তা করবে।
* শিক্ষার্থীদের আট মাসে মোট ৪৪,৮৮৮ মার্কিন ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৯ লক্ষ টাকা।
* নির্বাচিত ব্যক্তিরা গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করবার সুযোগ পাবেন।
* বিশ্বব্যাংকের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ।

McNamara-brochure-imagejpg

আবেদনের যোগ্যতা
* বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর একটির নাগরিক হতে হবে।
* অনুন্নত দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
* স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী হতে হবে।
* ৩০শে জুন, ২০২৩ এর মধ্যে, প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে।
* ফেলোশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়াশিংটন, ডিসিতে স্থানান্তর করতে ইচ্ছুক হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
* আবেদনকারীর সিভি।
* রেফারেন্স লেটার দুইটি।
* একাডেমিক পেপারস।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://survey.wb.surveycto.com/collect/login.html?nextUrl=%2Fcollect%2Fmcnamara_fellowship 

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.worldbank.org/en/programs/scholarships/brief/robert-s-mcnamara-fellowships-program

ইরানের অনুমতি নিয়ে হরমুজ পার হল তুরস্কের জাহাজ
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়…
  • ১৩ মার্চ ২০২৬
ইরানে স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের জন্য ২ লাখ ডলার অনুদ…
  • ১৩ মার্চ ২০২৬
টকশোতে জাবি অধ্যাপকের বক্তব্য, ক্ষমা চাওয়ার দাবি ছাত্রশক্তির
  • ১৩ মার্চ ২০২৬
নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত 
  • ১৩ মার্চ ২০২৬
ইসলামিক ব্যাংকিং ডিভিশনে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081