বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান

বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান © সংগৃহীত

জাপানে বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। অনলাইনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে।

ওআইএসটি বছরে দু'বার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত।

সুযোগ-সুবিধা
রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৮৪৫ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইন্স্যুরেন্সের সুবিধা আছে। ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে।

জাপান

আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।
ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: এডিবি-জেএসপি স্কলারশিপে ১০ দেশে উচ্চশিক্ষার সুযোগ

প্রয়োজনীয় নথিপত্র
স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ)
শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
রিকমেন্ডেশন লেটার
ছবি

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।

এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বো…
  • ২৩ জুন ২০২৬
ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬