নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৩ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ PM
আহসানগঞ্জ রেলস্টেশন

আহসানগঞ্জ রেলস্টেশন © সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ৩টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ব্রিজের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুব্রত কুমার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীর উদ্দেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পার হচ্ছিল। এ  সময় ট্রেশনের পাশে ব্রিজের কাছে ওই অজ্ঞাত নারী রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে লাইনের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হলে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি

তিনি আরও বলেন, নিহত নারীর কাছে থাকা একটি ব্যাগে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে কাগজপত্রে তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950