মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ PM
ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়নকাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়নকাজের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা © সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (২৪ অক্টোবর) সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব কাজের উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ১৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা হবে। কাজগুলো সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ করা হবে। তিনটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৮০ মিটার। এসব উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলার সব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

সড়কগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম প্রমুখ।

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস…
  • ২৪ অক্টোবর ২০২৬
শীত কবে থেকে শুরু, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২৪ অক্টোবর ২০২৬
লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬