যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ, আবেদনের সময় বাকি তিন দিন  

১২ ডিসেম্বর ২০২২, ১১:১৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এক সেমিস্টার পড়াশোনার জন্য বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। এটি একটি ফুল ফ্রি বৃত্তি। এই প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার। ২০২২ সালের ১৫ ডিসেম্বর মধ্যরাত মধ্যরাত পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতিবিনিময় এবং কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া। গত ১৬ বছরে গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামে বাংলাদেশের ৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

সুযোগ-সুবিধা
• শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এক সেমিস্টারের জন্য পূর্ণ সময় 
        পড়াশোনা করবেন।
• যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটিতে সেবামূলক কাজে অংশ নিয়ে নেতৃত্বের দক্ষতা বাড়াতে পারবেন।
• যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে।
• এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা মার্কিন সমাজ ও সংস্কৃতি নিয়ে জ্ঞান লাভ করবেন। পরে তাঁরা বাংলাদেশে ইয়ুথ 
   অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবেন।

যোগ্যতাসমূহ
• আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
• উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• ফলাফল ভালো হতে হবে। 
• নিজ দেশে স্নাতক পর্যায়ে অন্তত এক সেমিস্টার শেষ হতে হবে।
• ইংরেজিতে দক্ষ হতে হবে।
• যুক্তরাষ্ট্রের জে-১ ভিসার নীতিমালা মেনে চলতে হবে।
• প্রোগ্রাম শেষে বাংলাদেশে ফিরে আসার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।

যেভাবে আবেদন
অনলাইন আবেদন করা যাবে। ওয়েবসাইটে থেকে আবেদন ফরম অনলাইনে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ আবেদন সাবমিট করতে হবে। এ ছাড়া বৃত্তিসংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাসের গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রাম ম্যানেজার মুশফিক হাসানের  ই–মেইলে (HassanMX@state.gov) ই–মেইল করা যাবে।

আবেদন করতে ক্লিক করুন https://webportalapp.com/sp/login/ugrad_student_application_2023 

গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.worldlearning.org/program/global-undergraduate-exchange-program/

পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে ‘যুদ্ধাপরাধী’দের নামে শোকপ্রস্তাব প্রত্যাখ্যান করল উদ…
  • ১৩ মার্চ ২০২৬
এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ১৩ মার্চ ২০২৬
জান দেব, জুলাই দেব না— সনদ বাস্তবায়নের লড়াইয়ে ছাড় নয়: এমপি …
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081