সুইডেনের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, মাসে পাবেন ১ লাখ টাকা

০৪ ডিসেম্বর ২০২২, ১০:২২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
এস.আই.এস.জি.পি স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে

এস.আই.এস.জি.পি স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেন সরকার। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইডিশ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবে। বাংলাদেশসহ মোট ৪০টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

যে যে দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেঃ 

আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বলিভিয়া, বেলারুশ, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইথিওপিয়া, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, লাইবেরিয়া, মালাউই, মোল্দোভা, মরক্কো, মায়ানমার (বার্মা), নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু; ফিলিপাইন, রুয়ান্ডা, দক্ষিন আফ্রিকা, শ্রীলংকা, সুদান, তানজানিয়া, তিউনিসিয়া, উগান্ডা, ইউক্রেন, ভিয়েতনাম, জাম্বিয়া, জিম্বাবুয়ে।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন ভাতা হিসেবে প্রতিমাসে মাসে ১০০০০ SEK (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ হাজার টাকা) প্রদান করবে। 
* ভ্রমণ ভাতা হিসেবে এককালীন ১৫০০০ SEK (বাংলাদেশী টাকায় প্রায় দেড় লাখ হাজার টাকা) প্রদান করবে।
* স্বাস্থ্যবীমা প্রদান করবে।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো  হতে হবে।
* নির্ধারিত ৪০ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* ন্যূনতম ৩,০০০ ঘন্টা  কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* আবেদনকারী যে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করবেন সেটি অবশ্যই সুইডিশ ইনস্টিটিউট (SI) স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
* ২০২৩ সালের ৩০ মার্চের মধ্যে একটি যোগ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে।

আরও পড়ুন: শর্ট কোর্সের স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, থাকছে আসা-যাওয়ার খরচ

প্রয়োজনীয় কাগজপত্র: 

* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
* একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 
* সিভি (এসআই-টেমপ্লেট)। 
* ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার  সনদ । 
* মোটিভেশন লেটার।
* রেফারেন্স লেটার।
* কাজের অভিজ্ঞতার সনদ।

আবেদন প্রক্রিয়াঃ 

দুইটি প্রাথমিক ধাপে আবেদন করতে হবে। প্রথমে ১৬ জানুয়ারী ২০২৩ এর মধ্যে https://www.universityadmissions.se/intl/start এই ওয়েবসাইটে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে । আবেদন জমা দেওয়ার পরে আবেদনকারীকে আট সংখ্যা বিশিষ্ট একটি ব্যক্তিগত আবেদন নম্বর প্রদান করা হবে। 

দ্বিতীয় ধাপে, আবেদনকারী স্নাতকোত্তর প্রোগ্রামে জন্য নির্বাচিত হলে , স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ১০ ফেব্রুয়ারি  থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে ডিজিটালভাবে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081