ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে

২৮ নভেম্বর ২০২২, ০৯:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২২। 

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের নামকরন করা হয়েছে বাদশাহ ফাহাদের নামানুসারে। বাদশাহ ফাহাদ সৌদি আরবের একজন বাদশা ছিলেন এবং তাকে সৌদি আরবের অন্যতম বিখ্যাত এবং বিশিষ্ট বাদশা হিসেবে গণ্য করা হয়। তার নামে, মক্কায় একটি গেট রয়েছে যাকে বলা হয় কিং ফাহাদ গেট, আল-হারামের পূর্ব প্রান্তে অবস্থিত যাকে পবিত্র মসজিদও বলা হয় এবং মক্কার গ্র্যান্ড মসজিদ বা গ্রেট মসজিদ। 

সুযোগ-সুবিধাঃ  
• শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনার সুযোগ। 
• শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসেবে ৪০০০ সৌদি রিয়াল প্রদান করা হবে। (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার 
        টাকা)।  
• আবাসন সুবিধা। 
• স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে। 
• বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
• গবেষণা ও বই প্রকাশের সুযোগ।
• বিমানে আসা-যাওয়ার খরচ ।

আবেদন করার যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে ।  
• পিএইচডির জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 
• মাস্টার্সের জন্য ৪  বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
• ভর্তির জন্য একাডেমিক ফলাফল ( সিজিপিএ) সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে ৪.০০ এর মধ্যে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 

প্রয়োজনীয় নথি:
• জাতীয় পরিচয়পত্র । 
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• তিনটি রেফারেন্স লেটার।
• পাসপোর্ট সাইজের ছবি।
• জীবনবৃত্তান্ত।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।( আইএলটিএস/টোফেল ) ।
 
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন 
https://emea.radiusbycampusmgmt.com/ssc/aform/C7880tM0lk0kx6700pI675.ssc 

বিস্তারিত জানতে ক্লিক করুন 
http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx

রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081