ফুলব্রাইট ভিজিটিং স্কলারশিপ নিয়ে গবেষণা ও শিক্ষকতা করুন যুক্তরাষ্ট্রে 

১০ নভেম্বর ২০২২, ০৯:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ফুলব্রাইট ভিজিটিং স্কলারশিপ

ফুলব্রাইট ভিজিটিং স্কলারশিপ © সংগৃহীত

স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষে শিক্ষকতা এবং পোস্ট-ডক্টরাল গবেষণা পরিচালনার সুযোগ দিচ্ছে  যুক্তরাষ্ট্র সরকার। “ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম” এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। এই স্কলারশিপ শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২৩–২৪ সালের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে। আবেদনের শেষ সময় আগামী ১৭ ডিসেম্বর।

অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে। ফুলব্রাইট ভিজিটিং স্কলারের উদ্দেশ্য হলো উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন, গভীরভাবে অনুপ্রাণিত এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা পরিচালনা ও শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী শিক্ষকদের স্কলারশিপ প্রদান করা।

আরও পড়ুন: ফেসবুকে চাকরি পেয়ে গেলেন কানাডা, ২ দিন পর ছাঁটাই 

সুযোগ-সুবিধাঃ 
• বিমানে আসা-যাওয়ার খরচ।
• টিউশন ফি।
• থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি।
• বইপত্র কেনার জন্য ভাতা।
• স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা।
• ভ্রমণ ও লাগেজ ভাতা।

যারা আবেদন করতে পারবেন-
• এই ফেলোশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য। 
• আবেদনকালে সম্ভাবনাময় আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে অবস্থান করতে হবে। 
• যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন পেতে যাচ্ছেন, এমন আবেদনকারীরা এ অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না। 
• পূর্বে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদানপ্রাপ্ত আবেদনকারীকে অত্যন্ত বিরল কোনো প্রেক্ষাপটে দ্বিতীয়বারের জন্য এ অনুদান দেওয়া যেতে পারে।

যোগ্যতা-
অনুদানপ্রার্থীদের অবশ্যই শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ( বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে)। ফুলব্রাইট অনুদানের জন্য বিবেচিত হতে অবশ্যই জীবনবৃত্তান্ত ও শিক্ষকতার জন্য আমন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চূড়ান্ত আমন্ত্রণপত্রসহ কোর্সের পাঠ্যক্রম পেশ করতে হবে। আবেদনপত্রে পছন্দের ক্রমানুসারে কাঙ্ক্ষিত কলেজ–বিশ্ববিদ্যালয়ের নাম এবং পছন্দের যথাযথ যুক্তি উল্লেখ করতে হবে। ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। 

প্রয়জনীয় নথিপত্র-
• তিনটি সুপারিশপত্র। 
• আমন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চূড়ান্ত আমন্ত্রণপত্র। 
• জীবনবৃত্তান্ত ।
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।

আবেদন প্রক্রিয়া-
আবেদনকারীদের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদন সম্পর্কিত সব নথিপত্রও অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে।

আবেদন সম্পর্কিত পূর্ণাঙ্গ নির্দেশাবলি জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন https://apply.iie.org/apply/?sr=7b0ccd80-ca85-424d-b679-c39a60f341a6 

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://bd.usembassy.gov/28752/ 

আরও বিস্তারিত জানতে ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই–মেইলে (sultanaR1@state.gov) যোগাযোগ করা যেতে পারে।

রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081