ফেসবুকে চাকরি পেয়ে গেলেন কানাডা, ২ দিন পর ছাঁটাই 

১০ নভেম্বর ২০২২, ০৮:১০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
হিমাংশু ভি

হিমাংশু ভি © সংগৃহীত

ফেসবুকে চাকরি পাওয়া অনেকটা স্বপ্নের মত। কিন্তু চাকরি পেয়ে যদি আবার হারিয়ে পেলেও সেটাও করুণ স্বপ্নভঙ্গ। এমনটাই ঘটেছে ভারতের খড়্গপুর আইআইটির ছাত্র হিমাংশু ভির সাথে। তিনি কিছু দিন আগেই চাকরি পেয়েছিলেন ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায়। চাকরির জন্য যেতে বলা হয় কানাডাতে। সেই মতো কানাডায় গিয়ে যোগ দেন চাকরিতেও। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার মাত্র ২ দিনের মাথায় স্বপ্নভঙ্গ। ছাঁটাই করে দেওয়া হল তাকে! কর্মখালি সংক্রান্ত ওয়েবসাইট লিঙ্কড ইনে নিজেই এ কথা জানিয়েছেন হিমাংশু।

নিজের পোস্টে তিনি লিখেছেন, মেটা যে বিপুল কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত নিয়েছে, তার জেরেই চাকরি গিয়েছে তার। বিদেশে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কী করবেন, ভবিষ্যতে কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি সে কথাও জানিয়েছেন হিমাংশু। নিজের পোস্টে চাকরির খোঁজ চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। ভারত বা কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কোনও কর্মীর দরকার পড়লে, তাঁকে জানানোর অনুরোধও করেছেন তিনি।

আরও পড়ুন: ভারতের হারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মস্করা

এগারো হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে তারা, বুধবার একটি বিবৃতি দিয়ে এক কথা জানায় ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা। সংস্থার তরফে জানানো হয়, মোট কর্মী সংখ্যার অন্তত তেরো শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার প্রধান হিসাবে দুঃখ প্রকাশ করেন খোদ মার্ক জ়াকারবার্গ।

মেটার একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য ইতিমধ্যেই বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত লাভ হয়নি কিছুই। এই প্রকল্প সাফল্য না পাওয়ায় ২০০৪ সালের পর এই প্রথম বড়সড় আর্থিক লোকসান হয়েছে সংস্থার। সেই ক্ষতি সামাল দিতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত।

ট্যাগ: ফেসবুক
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্…
  • ২৩ জুন ২০২৬
রাতেই তীব্র বজ্রপাত বলয় ‘মিশা সওদাগর’ আসিতেছে
  • ২৩ জুন ২০২৬
ফেসবুকে উত্ত্যক্ত, তরুণীর আত্মহত্যা, অভিযোগ ফুফাতো ভাইয়ের ব…
  • ২৩ জুন ২০২৬
প্রেমের সম্পর্ক ফাঁস করায় ১১ বছরের আদিবকে খুন করে ১৪ বছরের …
  • ২৩ জুন ২০২৬
হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে: জামায়াত আমির
  • ২৩ জুন ২০২৬
বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬