গুচ্ছের প্রথম হওয়া দুই সুমাইয়ার পছন্দ শাবিপ্রবি

০৬ আগস্ট ২০২২, ০৪:২৫ PM
সুমাইয়া রহমান (বামে) ও সুমাইয়া বিনতে মাসুদ।

সুমাইয়া রহমান (বামে) ও সুমাইয়া বিনতে মাসুদ। © সংগৃহীত

এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় একই নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুই শিক্ষার্থী।  কাকতালীয় ভাবে ওই দুই শিক্ষার্থীর নামই সুমাইয়া। একই ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন তারা। এদের একজন সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে মাসুদ।দুই সুমাইয়ারই পছন্দ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ফলাফলে ‘এ’ ইউনিটে সম্মিলিতভাবে প্রথম হন সুমাইয়া নামের দুই নারী শিক্ষার্থী। তারা ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৭.৫০ পেয়েছেন।

সুমাইয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তিনি এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন হলিক্রস কলেজে। সেখান থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। তার স্বপ্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করে গবেষক হওয়া। গুচ্ছের ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার পছন্দের বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: ‘ওএমআর’ এর নির্দেশনা মেনেই গুচ্ছের ফল

অনুভূতি প্রকাশ করে সুমাইয়া রহমান বলেন, ‘পরীক্ষায় প্রথম হওয়ার অনুভূতি আসলেই অসাধারণ। বলে বোঝানো কঠিন। আমার এ পরীক্ষার ফলাফল জানতে পারি বান্ধবীর কাছ থেকে। সে মুহূর্তটা আসলে অবিশ্বাস্যকর ছিল।’

সুমাইয়া রহমান বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে, আমি পরীক্ষাটা সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। ফলাফল পেয়ে যতটা খুশি হয়েছি, মা-বাবার আনন্দ দেখে তার চেয়ে বেশি খুশি হয়েছি।’ তিনি তাঁর শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, প্রথম হওয়া অপর সুমাইয়া বিনতে মাসুদেরও ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পছন্দের বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাঁর পছন্দের বিষয় ফার্মেসি। সুমাইয়া খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সুমাইয়া বিনতে মাসুদ বলেন, ‘আমার ভালো লাগছে যে আমি প্রথম হয়েছি। খুবই খুশি লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মাও খুশি হয়েছেন।’

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬