জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৫৯০ জন

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৯০ জন। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: ঢাবিতে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৭টি বিষয়ে ১২ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৯০ জন। পাসের হার ৬৯ দশমিক ২৭ শতাংশ।

আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার মানোন্নয়নে আসন সংখ্যা পুনর্নির্ধারণ

ফলাফল রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd ও www.nubd.info) থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন: সহসাই কেটে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬