বুটেক্স ভর্তি পরীক্ষার ফল রিভিউয়ের সুযোগ নেই: রেজিস্ট্রার

২১ নভেম্বর ২০২১, ০৩:২৬ PM
অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান

অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সংশোধিত যে ফল প্রকাশ করা হয়েছে সেটিই চূড়ান্ত। এরপর ফল রিভিউ আবেদনের কোন সুযোগ নেই। আজ রবিবার (২২ নভেম্বর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।

তিনি বলেন, যে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে সেটিই চূড়ান্ত। এর উপর কোন ধরনের রিভিউ আবেদনের সুযোগ নেই। ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটি যদি পরবর্তীতে এ ধরনের সিদ্ধান্ত নেয় তবে এটা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে ফল প্রকাশ করা হয়েছে সেটিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

তিনি আর বলেন, প্রথমবারের প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলে কারিগরি ত্রুটির কারণে ভুল হয়েছিল। সেটি আমরা স্বীকার করে নিয়েছি। তাছাড়া এই ফলের ব্যাপারে লিখিত কোনো ধরনের অভিযোগও এপর্যন্ত আসেনি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ঢাকার মোট ৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে এতে ১৪ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেন। এরপর গত বুধবার (১৭ নভেম্বর) ফল প্রকাশ করা হলে তাতে গরমিলের অভিযোগ উঠে। পরে সেটি স্থগিত করে শুক্রবার (১৯ নভেম্বর) সংশোধিত ফল প্রকাশ করা হয়।

জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত,আর্জেন্টিনা বন…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগনমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল …
  • ২৩ জুন ২০২৬