বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম তাওসিফ ইশরাক

১৮ নভেম্বর ২০২১, ০৮:৫০ AM

© সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১৬ জন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এদিকে, প্রকাশিত এই ফলে প্রথম স্থান অধিকার করেছে তাওসিফ ইশরাক নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার রোল নম্বর ১০৫৫৬৭। তিনি ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার মোট ৬টি কেন্দ্রে (বুটেক্স ক্যাম্পাস, ঢাকা সিটি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মোহাম্মদপুর গভঃ কলেজ, বি.এ.এফ শাহীন কলেজ, ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে ১৪ হাজার ৯৭৭ জন পরিক্ষার্থী এবারের ভর্তিযুদ্ধে অংশ নেয়। প্র‍তিটি আসনের জন্য প্রায় ২৭ জন শিক্ষার্থী লড়াই করেছে এবার। ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। আর সময় ছিল ২ ঘণ্টা।

জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত,আর্জেন্টিনা বন…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগনমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করল …
  • ২৩ জুন ২০২৬