মানবিক শাখা

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসা ছাত্রী

১৭ নভেম্বর ২০২১, ০২:২৯ PM
ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসা ছাত্রী

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসা ছাত্রী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন (বিজ্ঞান ২ হাজার ৩০ জন, মানবিক ১ হাজার ৫৯৪ জন, ব্যবসায় ৮২১ এবং গার্হস্থ্য অর্থনীতি ৫০ জন)। সে হিসাবে পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ। এই ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৬৫৫টি।

এবার ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার (মহিলা শাখা) শিক্ষার্থী হামিদা ইসলাম। তিনি ১০০ নম্বরের মূল পরীক্ষায় পেয়েছেন ৯০। এসএসসি ও এইসএসসিতে জিপিএ-৫ থাকায় ১২০ নম্বরের পরীক্ষায় তার স্কোর ১১০।

চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
  • ১৯ এপ্রিল ২০২৬