জাবির ‘বি’ ইউনিটে ফেল করেছে ৭৪ শতাংশ শিক্ষার্থী

১৫ নভেম্বর ২০২১, ০৩:২২ PM
জাবির ‘বি’ ইউনিটে ফেল করেছে ৭৪ শতাংশ শিক্ষার্থী

জাবির ‘বি’ ইউনিটে ফেল করেছে ৭৪ শতাংশ শিক্ষার্থী © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৪ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। 

সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭ শত ৯১ জন শিক্ষার্থী, যা ৬২.০৭ শতাংশ। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২ শত ২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। এই ইউনিটে ৭৭.৩৬ নম্বর পেয়ে ছেলে এবং ৭৫.০২ নম্বর পেয়ে মেয়ে প্রথম হয়েছে।”

এই ইউনিটে মোট আসন রয়েছে ৩২৬টি। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে juniv-admission.org ।

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজ মাঝারি মানের
  • ২৬ এপ্রিল ২০২৬
হোয়াইট হাউসে গুলির ঘটনায় যা বললেন ট্রাম্প
  • ২৬ এপ্রিল ২০২৬
চলন্ত ট্রেনে যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই
  • ২৬ এপ্রিল ২০২৬
দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম…
  • ২৬ এপ্রিল ২০২৬
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
  • ২৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবা…
  • ২৬ এপ্রিল ২০২৬