এমবিবিএস ভর্তির ফল নিয়ে অসন্তুষ্ট ৫ হাজার ১৯০ জন

০৬ মে ২০২১, ০১:২৫ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীরা

মেডিকেল ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীরা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল নিয়ে পাঁচ হাজার শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছেন। বুধবার (৫ মে) দুপুর পর্যন্ত ফল পুনর্মূল্যায়নের জন্য ৫ হাজার ১৯০ জন আবেদন করেছেন। গত ২০ এপ্রিল থেকে পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছিল।

তথ্যমতে, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪৮ হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। সামগ্রিক দিক বিবেচনায় এবার ছাত্র-ছাত্রীদের রেজাল্ট রি-চেকের সুযোগ দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এদিকে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার (৬ মে) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। দুপুর আড়াইটায় এই বৈঠক শুরু হবে। গতকাল বুধবার এই বৈঠক হওয়ার থাকলেও কিছু কারণে সেটি সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুর আড়াইটায় আমাদের একটি বৈঠক আছে। মিটিংয়ে পুনর্মূল্যায়নের ফলসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।

কতজন শিক্ষার্থী রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করেছেন জানতে চাইলে তিনি আরও বলেন, গতকাল দুপুর পর্যন্ত ৫ হাজার ১৯০ জন তাদের ফল রি-চেকের জন্য আবেদন করেছেন। রাত ১২ টা পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। আবেদন কিছু বাড়তে পারে।

ট্যাগ: মেডিকেল
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close