কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষার ফল প্রকাশ

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৭ PM

© টিডিসি ফটো

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে বলা হয়েছে, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল স্নাতকোত্তর ১ম পর্বে ৪৭ হাজার ৪০৮ জন ও ২য় পর্বে ২৩ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

১ম পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৩৮৯ জন, পাশের হার ৯৫.৭৪%। ২য় পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৮৩০ জন, পাশের হার ৯৭.৪৮%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৮২৯ জন।

পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার এ. এস. মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. গাউসুল আজম, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ রফিক আল মামুন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব), জনাব মোঃ জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬