উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৪ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার শতকরা ৯৯ দশমিক ৯৯২ ভাগ। ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৬৪ হাজার ৯৯৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯০ জন।

আজ রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য জানিয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চারজন ‘এ(+)’, ৬৯১ জন ‘এ’, চার হাজার ৭০২ জন ‘এ(-)’, ১৭ হাজার ১৭৯ জন ‘বি’, ৩৬ হাজার ২৯৩ জন ‘সি’ এবং ছয় হাজার ১২১ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ২২৫ জন ছাত্র এবং ২৮ হাজার ৭৩৫ জন ছাত্রী। ফলের বিস্তারিত জানার জন্য https://exam.bou.edu.bd/ এবং http://www.bou.ac.bd/result.php যোগাযোগ করতে বলা হয়েছে।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬