জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ অনার্স ২য় বর্ষের ফল প্রকাশ

২২ মে ২০১৯, ০৩:৫৯ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২২ মে) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

এ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারাদেশে ৭৩৪টি কলেজের ৪ লাখ ৩১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী (নিয়মিত, মানোন্নয়ন, অনিয়মিত) মোট ২৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এতে ৩য় বর্ষে প্রোমোটেড হয়েছে ২ লাখ ৩৯ হাজার ১০২ জন।

উত্তীর্ণের হার শতকরা ৯৪ দশমিক ৯৬ ভাগ। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে বুধবার রাত ৮টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuhp2 Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারিতে শেষ হয়।

 

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬