আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও ইউনানি মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১০ জুন ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি আয়ুবের্দি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরের স্বাক্ষর সংবলিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী), বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী) এবং বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য গত ৭ জুন শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল ও এসএসসি ও এইচএসসি এর প্রাপ্ত জিপিএ হতে নম্বর যোগকরে মেধা ও পছন্দ অনুযায়ী ৫০ জন ছাত্র-ছাত্রীকে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে এবং ৫০ জন ছাত্র-ছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।

এছাড়াও বলা হয়, ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে কলেজ কর্তৃপক্ষ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি–সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। আগামী ১৫ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9