সিলেট বোর্ডে পাসের হার কমেছে

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
পরীক্ষার্থীদের উচ্ছ্বাস

পরীক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে পূর্ণাঙ্গ ফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল  ৯৪ দশমিক ৮০ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী। গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সারাদেশে এক যোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি

এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬