বিদেশের কেন্দ্রে পাস ৯৭.৩২ শতাংশ

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM

© ফাইল ছবি

বিদেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়া ২২৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৮ জন। অনুত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ জন। বিদেশের কেন্দ্রে পাস ৯৭ দশমিক ৩২ শতাংশ।

এর আগে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিদেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ২৬৪ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। 

এ বছর জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ফলে গত বছরের তুলনায় এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন। 

ইন্টার্নদের দাবি মেনে নিল ডেল্টা মেডিকেল, কর্মবিরতি প্রত্যা…
  • ১৩ জুন ২০২৬
রাতে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নামছে ছাত্রদল
  • ১৩ জুন ২০২৬
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • ১৩ জুন ২০২৬
২৪ ঘণ্টায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২
  • ১৩ জুন ২০২৬
প্রতিষ্ঠান প্রধানের ভাইভা কবে, ফের জানালেন শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ জুন ২০২৬
×